সর্বশেষ

বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বৃষ্টি হলেও কমবে না গরম

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই। কোথাও কোথাও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অফিস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার দুপুর ১টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় রোদের উঁকি, দুপুরে আবারও বৃষ্টির আভাস

টানা ছয় দিন বৃষ্টিতে ভোগান্তির পর মঙ্গলবার সকালে রাজধানী ঢাকায় দেখা মিলেছে রোদের। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

আজ থেকে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা 

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে টানা পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৃদু বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।